এ বছর রেমিট্যান্স ১৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে: গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, গত মাসে ১১০ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী-আয় এসেছে। চলতি অর্থবছর শেষে তা এক হাজার ৩০০ কোটি ডলার ছাড়াতে পারে, যা হবে এযাবৎকালের সর্বোচ্চ।ওয়েস্টার্ন ইউনিয়ন ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের মধ্যকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আতিউর রহমান এ কথা বলেন।রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার এই চুক্তি হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে এনসিসি ব্যাংক, ওয়েস্টার্ন ইউনিয়ন ও টিএমএসএস।এ চুক্তির ফলে বিশ্বের ২০০টি দেশ থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রবাসীরা টাকা পাঠালে এনসিসি ব্যাংকের যেকোনো শাখা এবং টিএমএসএসের ৬০০ শাখা থেকে তা তোলা যাবে।কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেন, দেশে বর্তমানে ৪০ শতাংশ মানুষ সহজে আর্থিক সেবা পায়। এর মধ্যে ৩৫ শতাংশই হচ্ছে নারী। ভারত ও পাকিস্তানে এ হার ২৫ ও ৪ শতাংশ।এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নুরুল আমিন, ওয়েস্টার্ন ইউনিয়নের পরিচালন পরিচালক (পূর্ব ও দক্ষিণ এশিয়া) রয় ফার্নান্দেজ এবং ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম বক্তব্য দেন।