এ মাসেই ইউনাইটেড এয়ারের বহরে আরও বিমান যোগ হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি মাসেই ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড বাংলাদেশের বহরে আরও একটি ‘এটিআর-৭২’ এয়ারক্রাফট সংযুক্ত হতে চলেছে।এই সংস্থার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী জানান, নতুন এটিআর-৭২-এ থাকবে ৬৬টি আসন। প্রাথমিকভাবে এই এয়ারক্রাফটটি চট্টগ্রাম-ব্যাংকক রুটে যাতায়াত করবে। এ ছাড়া ঢাকা-কলকাতা, চট্টগ্রাম-কলকাতা ও ঢাকা-কাঠমান্ডু রুটেও উড়বে বিমানটি।তাসবিরুল আহমেদ চৌধুরী আরও জানান, নতুন এয়ারক্রাফটটিতে রয়েছে আরামদায়ক আসনব্যবস্থা ও বৃহৎ লাগেজ বক্স। এ ছাড়া আরও একটি এয়ারবাস-৩১০-৩২৫ এ বছরের জুন মাসের মধ্যে বিমানবহরে যোগ দেবে।২০০৭ সালের জুলাই ১০ ঢাকা-সিলেট পথে উড্ডয়নের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ইউনাইটেড এয়ারওয়েজ। বর্তমানে ইউনাইটেডের বিমানবহরে ছয়টি এয়ারক্রাফট রয়েছে। বিজ্ঞপ্তি।