প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী অর্থবছরে (২০১৩-১৪) পাট উৎপাদন কমছে। আলোচ্য অর্থবছরে ৭৪ লাখ ৩৬ হাজার ২২৮ বেল পাট উৎপাদিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), যা আগের অর্থবছরের চেয়ে এক লাখ ১৪ হাজার ৩৫৭ বেল কম। উল্লেখ্য, ২০১২-১৩ অর্থবছরে ৭৬ লাখ ১০ হাজার ৫৮৫ বেল পাট উৎপাদিত হয়েছিল। সম্প্রতি বিবিএস পাট উৎপাদনের সর্বশেষ পরিস্থিতির তথ্য প্রকাশ করেছে। বর্তমানে খেত থেকে পাট কাটার মৌসুম চলছে। কৃষকেরা গোলায় ওঠানোর পর পাটের প্রকৃত উৎপাদনের চিত্রটি পাওয়া যাবে। বিবিএস বলছে, গত অর্থবছরে আগের বছরের চেয়ে কম পরিমাণ জমিতে পাট চাষ হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে ১৬ লাখ ৪৫ হাজার ১১৮ একর জমিতে পাট চাষ হয়েছে। আগের অর্থবছরে ১৬ লাখ ৮২ হাজার ৯০৩ এক জমিতে পাট চাষ হয়েছিল। তবে একরপ্রতি পাট উৎপাদনও আগের মতোই রয়েছে। প্রতি একরে ৪ দশমিক ৫২ বেল পাট উৎপাদিত হয়।