এ রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। গত বুধবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁকে নির্বাচিত করা হয়। এ রউফ চৌধুরী র্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান। একই সঙ্গে তিনি দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর পরিচালক। আমেরিকার মাসাচুসেস্ট শ্লোয়ান স্কুল অব বিজনেস থেকে ব্যবসা ব্যবস্থাপনায় গ্র্যাজুয়েশন করার পর এ রউফ চৌধুরী ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশের দুটি আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানির আবাসিক ম্যানেজার হিসেবে বেশ কয়েক বছর এবং এরপর যমুনা অয়েল কোম্পানিতে ১৫ বছর উচ্চপদে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।