এ সপ্তাহে পাঁচ কোম্পানির এজিএম
চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।প্রতিষ্ঠানগুলো হলো, আল-আরাফাহ ইসমালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনাইটেড লিজিং কোম্পানি ও অ্যাকটিভ ফাইন কেমিক্যালস।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার হোল্ডারদের জন্য ২৬ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। যার রেকর্ড ডেট ছিল ১৪ এপ্রিল। প্রতিষ্ঠানটির এজিএম আগামী ৬ জুন সকাল ১০টায় অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে।ট্রাস্ট ব্যাংকের এজিএম আগামী ৭ জুন বেলা ১১টায় আর্মি গলফ ক্লাব, বিমানবন্দর সড়ক, ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ও ১: ৫ রাইট শেয়ার ঘোষণা করে।পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের এজিএম আগামী ৯ জুন সকাল সাড়ে ১০টায় গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাব, বিমানবন্দর সড়ক, ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ৩৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।অন্যদিকে ইউনাইটেড লিজিং কোম্পানির এজিএম আগামী ৯ জুন বেলা ১১টায় ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন বিমানবন্দর সড়ক, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি শেয়ার হোল্ডারদের জন্য ৭.৫ শতাংশ নগদ ও ৭৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।তালিকাভুক্ত আরেক কোম্পানি অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে, যার এজিএম আগামী ৯ জুন বেলা ১১টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে।