এআইআইবি দেবে ৬ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস সরবরাহের সুবিধা বাড়াতে ছয় কোটি ডলার ঋণ দেবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৪৮০ কোটি। গতকাল মঙ্গলবার এআইআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। গ্যাস সরবরাহ-ব্যবস্থা উন্নত করতে ন্যাচারাল গ্যাস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট নেওয়া হয়েছে। এই প্রকল্পে এআইআইবি এই অর্থ ঋণ দিচ্ছে। এই প্রকল্পে ১৬ কোটি ৭০ লাখ ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর আগে গত জুলাই মাসে বাংলাদেশের জন্য প্রথমবারের মতো ঋণ অনুমোদন করে এআইআইবি। তখন বিদ্যুৎ খাতের জন্য সাড়ে ১৬ কোটি ডলার ঋণ অনুমোদন দেওয়া হয়েছিল।