প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি ইউএসএআইডি সমর্থিত প্রতিষ্ঠান অ্যাগ্রো ইনপুট রিটেইলার্স নেটওয়ার্কের (এআইআরএন) সঙ্গে একটি ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী ব্র্যাক ব্যাংক বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠানটিকে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে। ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এবং এআইআরএনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ রাব্বানী চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি