প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি) ও চীনের ইউনান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্প্রতি শিক্ষা বিনিময়সংক্রান্ত এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এআইইউবির উপাচার্য ড. কারমেন জেড ল্যামাগনা এবং ইউনান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি পরিচালক (বৈদেশিক বিষয়ক) ইউ জিয়াপিং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এআইইউবির প্রশাসনিক ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।