এআইইউবি ও গ্রামীণফোনের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) ও গ্রামীণফোনের মধ্যে শিক্ষা ও পেশাগত সহযোগিতা বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এআইইউবির সহ-উপাচার্য চার্লস সি ভিলোনোভা ও গ্রামীণফোনের পরিচালক (সেন্টার অব এক্সপার্টিজ পিপল অ্যান্ড অর্গানাইজেশন) সৈয়দ তানভীর হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন এআইইউবির পরিচালক (জনসংযোগ) লুৎফর রহমান, গ্রামীণফোনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ নাঈমুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি।