এআইইউবির ভার্চুয়াল কম্পিউটার ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) দুটি ভার্চুয়াল কম্পিউটার ল্যাব গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কারমেন জেড ল্যামাগনা এই ল্যাবের উদ্বোধন করেন। ভার্চুয়াল ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচার (ভিডিআই) প্রযুক্তিসম্পন্ন প্রতিটি ল্যাবে ৪০টি কম্পিউটার আছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) মো. লুৎফর রহমান, পরিচালক (ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি) মশিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।