এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের নতুন চেয়ারম্যান ও এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পুঁজিবাজার-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠিত সাবসিডিয়ারি কোম্পানি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বদিউর রহমান।সম্প্রতি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের দ্বিতীয় বোর্ডসভায় সর্বসম্মতিক্রমে তাঁকে আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়। একই সভায় এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রেজাউর রহমানকে মনোনয়ন দেওয়া হয়।বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এবং রেজাউর রহমান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা। বিজ্ঞপ্তি।