এআইবিএল প্রথম ইসলামি মিউচুয়াল ফান্ড আইপিওর ড্র অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এআইবিএল প্রথম ইসলামিক মিউচুয়াল ফান্ড লটারির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ড্র আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে আবেদনকারী সাধারণ বিনিয়োগকারীদের প্রায় সবাই মনোনীত হন। লটারির ড্র কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল।লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্পন্সর আল আরাফাহ ইসলামি ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা মো. রিফাতুর রহমান জোয়ার্দার, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক কে এম আজিমুল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), স্যাটকম আইটি, ব্যাংকার টু দ্য ইস্যুর উচ্চপদস্থ কর্মকর্তা ও সাধারণ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।এআইবিএল প্রথম ইসলামিক মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা এবং ৫০০টি ইউনিটে একটি মার্কেট লট নির্ধারণ করা হয়। ফান্ডটির আকার ১০ কোটি ইউনিট, যার মূল্য ১০০ কোটি টাকা। এর মধ্যে স্পন্সরদের জন্য থাকবে এক কোটি ইউনিট, প্রি আইপিও প্লেসমেন্ট চার কোটি ইউনিট ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য থাকবে পাঁচ কোটি ইউনিট। এটি একটি ১০ বছর মেয়াদি ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড। এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।