এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আইপিও লটারি
এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের আইপিও লটারির ড্র গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ফান্ডের স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান বদিউর রহমান, সম্পদ ব্যবস্থাপক এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা মো. রিফাতুর রহমান জোয়ার্দার, ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক কে এম আজিমুল্লাহ। এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), স্যাটকম আইটি লিমিটেড (পোস্ট-ইস্যু ম্যানেজার) এবং ব্যাংকার টু দ্য ইস্যুর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের লটারি বুয়েট দ্বারা পরিচালিত হয় এবং লটারির সার্বিক তত্ত্বাবধানে ছিল সম্পদ ব্যবস্থাপক এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এই বন্ডের আইপিওর আবেদন গত ২১-২৫ নভেম্বর সম্পন্ন হয়। ১০০ কোটি টাকার এই বন্ডের আইপিওর জন্য বরাদ্দ করা ৫০ কোটি টাকার বিপরীতে ৬১ কোটি টাকার বেশি আবেদন জমা পড়ে, বা ১২২ শতাংশেরও বেশি। উল্লেখ্য, মোট ফান্ডের পরিমাণ ছিল ১০০ কোটি টাকা। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এই ফান্ডের উদ্যোক্তা। বিজ্ঞপ্তি