প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বৈদেশিক বিনিময় ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স গতকাল রোববার শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কোর্সটির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যক্ষ নুরুল ইসলাম খলিফা। এ সময় ইনস্টিটিউটের অনুষদ সদস্য তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এ কোর্সে ব্যাংকের প্রধান কার্যালয়সহ নির্ধারিত শাখাসমূহের বৈদেশিক বাণিজ্য ডেস্কের কর্মকর্তারা অংশ নিয়েছেন। মো. হাবিবুর রহমান বলেন, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে গ্রাহককে দ্রুততম সময়ে সর্বাধুনিক সেবা প্রদানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বদ্ধপরিকর।
বিজ্ঞপ্তি।