প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) ব্যবসা উন্নয়ন সভা গত মঙ্গলবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ, পরিচালক আবদুল মালেক মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মো. আবদুল জলিল, মো. ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক ও এস এম জাফর উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীরাসহ জোনাল বা আঞ্চলিক প্রধান ও নির্ধারিত শাখাগুলোর ব্যবস্থাপকেরা অংশ নেন। মো. হাবিবুর রহমান বলেন, ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য সবাইকে বছরের শুরু থেকে কাজ করতে হবে। তিনি শ্রেণীকৃত ঋণের পরিমাণ কমিয়ে আনতে শাখাগুলোকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি