এআইসিডি ইমপ্লান্ট করল এএফসি হেলথ ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট খুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের দক্ষিণাঞ্চলে প্রথম এআইসিডি ইমপ্লান্ট করল এএফসি হেলথ ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট খুলনা। সম্প্রতি শাহ মুস্তাফিজুর রহমান নামের এক রোগীর হৃৎপিণ্ডে এ ধরনের বিশেষায়িত চিকিৎসাপদ্ধতি প্রয়োগ করা হয় এবং তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। উল্লেখ্য, অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দনকে স্বাভাবিক করার বিশেষায়িত চিকিৎসাপদ্ধতি হলো এআইসিডি ইমপ্লান্ট। সম্প্রতি এই রোগীকে তাঁর পরিবার এই হার্ট ইনস্টিটিউটে ভর্তি করালে রোগীর হৃৎস্পন্দন স্বাভাবিক না হওয়ায় রোগীর জীবন রক্ষার্থে এআইসিডি ইমপ্লান্ট করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। বিজ্ঞপ্তি