এই অর্থবছরে জিপিএইচ গ্রুপ হাজার লোকের কর্মসংস্থান করতে চায়
চলতি ২০১১-১২ অর্থবছরে অন্তত এক হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি ঘোষণার মধ্য দিয়ে জিপিএইচ গ্রুপ তার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও হালখাতা-২০১১ উদ্যাপন করেছে। এ উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক আলমগীর কবির ও নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিক বক্তব্য দেন।অনুষ্ঠানে ১০ জন বিশিষ্ট গ্রাহককে তাঁদের উত্তম পারফরমেন্সের জন্য ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ১৯৮৭ সালে মাত্র একজন কর্মচারী নিয়ে জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে এই গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার লোক সম্পৃক্ত আছেন। বিজ্ঞপ্তি।