এইচআর টেক্সটাইলের নগদ ও শেয়ার লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচআর টেক্সটাইলের পরিচালনা পর্ষদ গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে শেয়ার মালিকদের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ সকাল সাড়ে ১০টায় ঢাকা ক্যান্টনমেন্টে ৫৪৫ পুরাতন বিমানবন্দর সড়কের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডে ২৪ ফেব্রুয়ারি। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া হিসাব অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৫ দশমিক ৫৫ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য (এনএভি) ১৩৫ দশমিক দুই টাকা এবং শেয়ারপ্রতি নিট ওপেনিং ক্যাশ ফ্লো ২৪ দশমিক ৯৯ টাকা। সূত্র: ডিএসই।