এইচএসবিসি আমানাহ ইউরোমানির পুরস্কার লাভ করেছে
ইউরোমানি ম্যাগাজিনের ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড-২০১০ লাভ করেছে এইচএসবিসি আমানাহ। সেবার গুণগত মান, পারফরম্যান্স ও অভিনবত্বে উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এইচএসবিসি আমানাহ আবারও ইউরোমানির বিবেচনায় শ্রেষ্ঠ আন্তর্জাতিক ইসলামিক ব্যাংক নির্বাচিত হয়েছে।এইচএসবিসি আমানাহর বৈশ্বিক প্রধান নির্বাহী মুখতার হুসেইন এ প্রসঙ্গে বলেন, ‘গুণগত মান, সৃষ্টিশীলতা আর প্রবৃদ্ধির দিক থেকে বিশ্বব্যাপী ইসলামিক ব্যাংকিং খাতে নেতৃস্থানীয় অবস্থানে থাকতে পেরে এইচএসবিসি আমানাহ অত্যন্ত গর্বিত।’‘এইচএসবিসি আমানাহ’ হলো বিশ্বব্যাপী এইচএসবিসি গ্রুপের ইসলামিক ব্যাংকিং-সেবা। ১৯৯৮ সালে যাত্রা শুরু করে মধ্যপ্রাচ্য, এশিয়া-প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপ মহাদেশে এইচএসবিসি আমানাহ নামের এই ইসলামি শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, ব্রুনেই, সিঙ্গাপুর, বাহরাইন, কাতার ও মরিশাসে এইচএসবিসি আমানাহর সেবা পাওয়া যায়।বাংলাদেশে এইচএসবিসি আমানাহ সেবার মাধ্যমে ব্যক্তি ও ব্যবসায়িক উভয় শ্রেণীর গ্রাহকদের সব ধরনের ব্যাংকিং প্রয়োজন মেটানো হচ্ছে। এ ছাড়া গ্রাহকদের সেবা দিতে ঢাকায় রয়েছে একটি বিশেষ এইচএসবিসি আমানাহ শাখা। বিজ্ঞপ্তি।