এইচএসবিসি আমানাহ ফ্ল্যাগশিপ শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড বাংলাদেশে শরিয়াহসম্মত ব্যাংকিংসেবা দিতে এইচএসবিসি আমানাহর সম্পূর্ণ প্রোডাক্ট রেঞ্জ ও একটি ফ্ল্যাগশিপ শাখা চালু করেছে। ঢাকায় গতকাল বুধবার এইচএসবিসির এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে বক্তব্য দেন এইচএসবিসির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হেড অব ইন্টারন্যাশনাল গাই হারভে-স্যামুয়েল, এইচএসবিসি আমানাহর গ্লোবাল উপপ্রধান নির্বাহী রাজী ফাকিহ, ব্যাংকের বাংলাদেশ প্রধান নির্বাহী সঞ্জয় প্রকাশ এবং বাংলাদেশে আমানাহ পার্সোন্যাল ব্যাংকিংয়ের প্রধান লায়লা এফ রহিম।এইচএসবিসি আমানাহর ফ্ল্যাগশিপ শাখাটি ঢাকার গুলশান-২-এর নর্থ এভিনিউর আইকে টাওয়ারে অবস্থিত।সঞ্জয় প্রকাশ বলেন, ‘বাংলাদেশে শরিয়াহসম্মত ব্যাংকিং খাতের সুযোগ ও সম্ভাবনা অত্যন্ত আশাপ্রদ। গ্রাহকদের জন্য সুবিধাজনক ও আন্তর্জাতিক মানসম্মত সেবা নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’এদিকে এইচএসবিসির এই ফ্ল্যাগশিপ শাখাটিতে প্রখ্যাত শিল্পী মুর্তজা বশীরের আঁকা ১২টি ইসলামি ক্যালিগ্রাফি নিয়ে একটি প্রদর্শনীও গতকাল শুরু হয়েছে, যা ৩১ ডিসেম্বর পর্যন্ভ চলবে। এইচএসবিসির গ্রাহকেরা ক্যালিগ্রাফিগুলো কেনার সুযোগ পাবেন। এসব ক্যালিগ্রাফি বিক্রির মাধ্যমে পাওয়া সমুদয় অর্থ আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালের তহবিলে জমা দেওয়া হবে। বিজ্ঞপ্তি।