এইচএসবিসি এখন সব ইপিজেডে উপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ইপিজেডে গতকাল এইচএসবিসির ব্যবসা উন্নয়ন কার্যালয় উদ্বোধন করা হয়
উত্তরা ইপিজেডে গতকাল এইচএসবিসির ব্যবসা উন্নয়ন কার্যালয় উদ্বোধন করা হয়

নীলফামারীতে অবস্থিত উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এইচএসবিসির ব্যবসা উন্নয়ন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
ফলে এখন এইচএসবিসিই বাংলাদেশে ব্যবসারত একমাত্র বিদেশি ব্যাংক, যার দেশের আটটি ইপিজেডে অনুশাখা রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এন্ড্রু টিলক, উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক এস এম আখতার আলম, এইচএসবিসির করপোরেট ব্যাংকিং-প্রধান মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এইচএসবিসি বর্তমানে বাংলাদেশের মোট বৈদেশিক বাণিজ্য অর্থায়নের প্রায় ১১% সম্পন্ন করছে। বিজ্ঞপ্তি।