এইচএসবিসি পুরস্কারের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি এক্সপোর্ট এক্সসিলেন্স অ্যাওয়ার্ডের এসএমই শ্রেণির জন্য মনোনয়ন জমা নেওয়ার সময়সীমা বাড়িয়েছে। ফলে, ২৮ জুলাই পর্যন্ত এই শ্রেণিতে মনোনয়ন জমা নেবে এইচএসবিসি বাংলাদেশ। বাংলাদেশের এসএমই খাতের রপ্তানিকারকেরা (তৈরি পোশাক ও বস্ত্র ব্যতীত), যাঁদের বার্ষিক রপ্তানি আয় পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের কম, তাঁরা ‘বছরের সেরা রপ্তানিকারক’ পুরস্কারের জন্য মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়ন জমা দেওয়ার জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হবে, যা পাওয়া যাবে www.hsbc.com.bd এই ওয়েবসাইটে। এইচএসবিসি এক্সপোর্ট এক্সসিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয় দেশের ভালো রপ্তানিকারকদের উৎসাহিত করার জন্য।