এইচএসবিসি বাংলাদেশ সর্বোচ্চ ক্রেডিট রেটিং লাভ করেছে
এইচএসবিসি বাংলাদেশ উপর্যুপরি চতুর্থবারের মতো সর্বোচ্চ ক্রেডিট রেটিং ধরে রাখতে সমর্থ হয়েছে।২০১০ সালের কার্যক্রমের জন্য এইচএসবিসি বাংলাদেশ দীর্ঘ মেয়াদে ট্রিপল এ বা এএএ এবং স্বল্প মেয়াদে এসটি-১ অর্জন করেছে। এ ব্যাপারে ক্রেডিট রেটিং কোম্পানি ক্র্যাব সম্প্রতি এইচএসবিসিকে ক্রেডিট রেটিং রিপোর্ট দিয়েছে।ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশের হাতে এই রিপোর্ট তুলে দেন।এ সময় এইচএসবিসির প্রধান নাইম রহমান চৌধুরী, হেড অব ফিন্যানশিয়াল অ্যান্ড রেগুলেটরি রিপোর্টিং অ্যান্ড ট্যাক্স কাশাফুদ্দোজা ও অর্থ ব্যবস্থাপক কাঈমউদ্দীন মুহাম্মদ সাকুর এবং ক্র্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এইচ এস সোহরাওয়ার্দী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এহসানুল কবীর ও সিনিয়র ফিন্যানশিয়াল এনালিস্ট শাহতাজ নূরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।