এইচএসবিসি-স্কিটির প্রশিক্ষণ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) এবং ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) ৯০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদানের কর্মসূচি নিয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেটে ৬০ জন নারীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর চৌধুরী। এ সময় এইচএসবিসির চট্টগ্রাম অফিসের ব্যবস্থাপক আহমাদ রবিউল হাসান এবং স্কিটির অধ্যক্ষ মো. আবদুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি