এইচএসবিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এখন ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসবিসির গ্রুপ মহাব্যবস্থাপক এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক ব্যাংকিংয়ের প্রধান নোয়েল ক্যুইন চার দিনের এক সফরে গতকাল রোববার ঢাকা এসেছেন।এই সফরে নোয়েল এইচএসবিসির সরকারি-বেসরকারি খাতের করপোরেট গ্রাহকদের সাক্ষাতে মিলিত হবেন। এ ছাড়া তিনি এইচএসবিসি বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকিংয়ের কৌশল ও পরিকল্পনা নিয়ে পর্যালোচনা এবং এখানকার কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। নোয়েল ১৯৮৭ সাল থেকে এইচএসবিসি গ্রুপে আছেন। বর্তমান পদের আগে তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।