এইচএসবিসির এটিএম বুথ জিপি হাউসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি বাংলাদেশ সম্প্রতি ঢাকায় জিপি হাউসে একটি এটিএম বুথ খুলেছে। এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রান্সওঁয়া দ্য মারিকো, গ্রামীণফোনের সিএফও দিলীপ পাল ও মানবসম্পদ পরিচালক এস এম রায়হান রশিদ বুথটির উদ্বোধন করেন। গ্রামীণফোনের কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকিং সহায়তা দেওয়ার লক্ষ্যে এই এটিএম স্থাপন করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে গ্রামীণফোনের করপোরেট ফিন্যান্স ও ট্রেজারি ডিরেক্টর মোস্তফা আলীম আওলাদ এবং এইচএসবিসির হেড অব লার্জ করপোরেট রিয়াজ এ চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি