এইচএসবিসির তরুণ উদ্যোক্তা পুরস্কার প্রদানের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) আন্ডারগ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য তরুণ উদ্যোক্তা পুরস্কার (ওয়াইইএ)-২০১১ প্রদানের ঘোষণা দিয়েছে।ঢাকার একটি হোটেলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এই পুরস্কার প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ, মানবসম্পদ বিভাগের প্রধান আদিত্য নারায়ণ সিং দেও এবং বিপণন ও যোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ইফতেখার হাসান উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, তরুণ ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও ব্যবসায়িক জ্ঞান প্রসারের লক্ষ্যে এশিয়ার বিভিন্ন দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ, ব্রুনাই, ফিলিপিনস, হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীনের সাংহাইয়ের বিজয়ীরা অংশ নেবেন। এতে জানানো হয়, এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের দুই বা তিন সদস্যের দল গঠন করে এক হাজার শব্দের একটি বিজনেস প্ল্যান বা ব্যবসায়িক পরিকল্পনা আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ওয়াইইএ ওয়েবসাইটে (www.asiayea.com) পাঠাতে হবে।এতে আরও বলা হয়, পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ প্রতিযোগীদের দক্ষতা বাড়ানোর জন্য একাধিক কর্মশালারও আয়োজন করা হবে। ফাইনাল রাউন্ড বা চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত সাতটি দল বিচারকমণ্ডলীর সামনে আলাদাভাবে তাদের পরিকল্পনা উপস্থাপন করবে। এতে প্রথম তিন বিজয়ী দল পুরস্কার হিসেবে যথাক্রমে ৭৫ হাজার, ৪৫ হাজার ও ৩৫ হাজার টাকা পাবে। এই তিনটি দল এক শিক্ষাসফরে হংকং যাওয়ার সুযোগ পাবে, যেখানে বাংলাদেশের সেরা দলটি চূড়ান্ত পর্যায়ে এশিয়ার অন্যান্য দেশের প্রথম হওয়া দলগুলোর মুখোমুখি হবে।সঞ্জয় প্রকাশ আশাবাদ ব্যক্ত করে বলেন, ওয়াইইএ সৃজনশীল ভবিষ্যৎ প্রজন্ম গঠনের পাশাপাশি প্রতিযোগীদের বাস্তব জীবন সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগও করে দেবে।এই প্রতিযোগিতার বিস্তারিত তথ্য ওয়াইইএর এই www.asiayea.com ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।