এইচএসবিসির নতুন সিইও বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রাঁসওয়া দ্য ম্যারিকো
ফ্রাঁসওয়া দ্য ম্যারিকো

বাংলাদেশে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ফ্রাঁসওয়া দ্য ম্যারিকো যোগদান করেছেন। যথাযথ আইনি অনুমোদনসাপেক্ষে আজ ১ অক্টোবর থেকে এ নিয়োগ কার্যকর হচ্ছে। ম্যারিকো ১৯৯৪ সালে এইচএসবিসি গ্রুপে যোগদান করার পর ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এইচএসবিসি বাংলাদেশে যোগদানের আগে তিনি এইচএসবিসি লেবাননের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। অ্যান্ড্রু টিল্কের স্থলাভিষিক্ত হলেন ফ্রাঁসওয়া ম্যারিকো। টিল্ক হংকং এ এইচএসবিসির এশিয়া প্যাসিফিক হোলসেল ক্রেডিট ও মার্কেট রিস্ক প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তিনি ২০১২ সালে এইচএসবিসি বাংলাদেশে যোগদান করেছিলেন। এইচএসবিসি এশিয়া প্যাসিফিকের হেড অব ইন্টারন্যাশনাল এবং হেড অব স্ট্র্যাটেজি ও প্ল্যানিং জায়ান্ত রিখে এ নিয়োগ সম্পর্কে বলেন, ‘আমি ফ্রাঁসওয়াকে নতুন এ দায়িত্বে আন্তরিক অভিনন্দন জানাই।’