এইচএসবিসির পার্সোনাল ইন্টারনেট ব্যাংকিং চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশে গত রোববার থেকে অত্যাধুনিক পার্সোনাল ইন্টারনেট ব্যাংকিং-সুবিধা চালু করেছে।এইচএসবিসির এই সেবা দেশে বসবাসরত ও প্রবাসী বাংলাদেশি গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। পার্সোনাল ইন্টারনেট ব্যাংকিংয়ের সাহায্যে যেকোনো সময় গ্রাহকেরা তাঁদের অ্যাকাউন্ট বা হিসাবের অবস্থা দেখার পাশাপাশি লেনদেন ও অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন। নতুন এই সার্ভিসের উদ্বোধনকালে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ বলেন, ‘পার্সোনাল ইন্টারনেট ব্যাংকিং এইচএসবিসির সেবার বহরে একটি অনন্য সংযোজন। এটি আমাদের গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সহজ ও সচ্ছন্দ করবে বলে আমি বিশ্বাস করি।’ বিজ্ঞপ্তি।