এইচএসবিসির সঙ্গে একটেলের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সঙ্গে মোবাইল ফোন অপারেটর একটেল সম্প্রতি অটো-ডেবিট সুবিধার বিষয়ে একটি চুক্তি করেছে।চুক্তি অনুযায়ী একটেলের যেসব পোস্টপেইড গ্রাহকের এইচএসবিসিতে অ্যাকাউন্ট বা হিসাব রয়েছে, তাঁরা বিরতিহীনভাবে অটো-ডেবিট বিল পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।একটেলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কুয়েনার এবং এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একটেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুত্ কুমার বসু এবং এইচএসবিসির করপোরেট ব্যাংকিংয়ের প্রধান রিয়াজ এ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মাইকেল কুয়েনার বলেন, এ চুক্তির মাধ্যমে গ্রাহকদের আরও ভালো সেবা দেওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল একটেল। তিনি বলেন, গ্রাহকদের সেরা সেবা দিতে একটেল সব সময়ই সচেষ্ট। বিজ্ঞপ্তি।