এইচএসবিসির সঙ্গে গ্রামীণফোনের চুক্তি
গ্রামীণফোন লিমিটেড (জিপি) সম্প্রতি দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সঙ্গে একটি চুক্তি করেছে।জিপির দেশব্যাপী পেমেন্টগুলো এইচএসবিসি-নেটের মাধ্যমে সম্পাদন করার জন্য এ চুক্তি করা হয়েছে। এই উদ্যোগে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহূত হবে কেন্দ্রীয় ব্যাংকের ‘বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক’ (বিইএফটিএন)।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা রায়হান শামসি, অর্থ বিভাগের উপপরিচালক মাইনুর রহমান ভুঁইয়া ও মহাব্যবস্থাপক আবু মো. সাইফুল ইসলাম এবং এইচএসবিসির প্রধান পরিচালন কর্মকর্তা সাইরাম সান্থারাম ও করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান রিয়াজ এ চৌধুরী উপস্থিত ছিলেন।এইচএসবিসি-নেট একটি সর্বাধুনিক, সর্বোচ্চ পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত ইলেকট্রনিক ব্যাংকিং মাধ্যম, যা বিশ্বব্যাপী এইচএসবিসির করপোরেট গ্রাহক ও ব্যাংকিং বিশেষজ্ঞদের কাছে সমাদৃত। বিজ্ঞপ্তি।