দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সঙ্গে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) সম্প্রতি পেমেন্ট ও ক্যাশ ম্যানেজমেন্ট বা পরিশোধ ও নগদ ব্যবস্থাপনা বিষয়ে একটি চুক্তি হয়েছে। এ চুক্তি অনুযায়ী ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম গতানুগতিক পদ্ধতির পরিবর্তে এইচএসবিসির চেক আউটসোর্সিং ইঞ্জিন ব্যবহার করে কাগজবিহীন অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতিতে দৈনন্দিন পেমেন্ট ও নগদ ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন করবে। এতে লেনদেনের সময় ও খরচ বাঁচবে এবং জালিয়াতি ও ত্রুটি কমবে। এইচএসবিসি বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকিং প্রধান ভুবনেষ খান্না এবং বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমির আলি হুসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলি হুসাইন আকবর আলী এবং এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল পেমেন্ট ও ক্যাশ ম্যানেজমেন্ট প্রধান জিশান শামসাদ ও চট্টগ্রাম বিভাগের বাণিজ্যিক ব্যাংকিং প্রধান আহমেদ রবিউল হাসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি