এইচএসবিসির সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) সম্প্রতি বাংলাদেশে স্বয়ংক্রিয় লেনদেন-ব্যবস্থার ওপর এক সেমিনারের আয়োজন করেছে। চট্টগ্রামে অনুষ্ঠিত এ সেমিনারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও মিজানুর রহমান, উপপরিচালক খন্দকার আলী কামরান আল জাহিদ, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রান্সওয়া দ মারিকো। সেমিনারে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ২০১০ সাল থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চেক নিষ্পত্তি কার্যক্রম শুরু করে। এরপরে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ চালু করে। আগামি অক্টোবরের মধ্যে রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট চালু হবে। বিজ্ঞপ্তি।