এইচবিআরআই ও বিডিজি-মাগুরা গ্রুপের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পরিবেশবান্ধব গ্রিন ব্রিকস তৈরি করবে বিডিজি-মাগুরা গ্রুপ। এ উপলক্ষে গত শনিবার রাজধানীর দারুস সালামে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) ও বিডিজি-মাগুরা গ্রুপের গ্রিন ব্রিকস অ্যান্ড ব্লকস ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এইচবিআরআইয়ের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এইচবিআরআইয়ের পক্ষে পরিচালক মোহাম্মদ আবু সাদেক এবং গ্রিন ব্রিকস অ্যান্ড ব্লকস ইন্ডাস্ট্রিজের পক্ষে চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।