এইস অটোসের পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের গ্রেটওয়াল মোটরস বাংলাদেশে তাদের একমাত্র পরিবেশক এইস অটোস লিমিটেডকে ‘শ্রেষ্ঠ বিক্রয়-পরবর্তী ব্যবস্থাপক পুরস্কার’ দিয়েছে। গ্রাহকদের উত্তম সেবা দেওয়ার জন্য এ পুরস্কার দেওয়া হয়।এইস অটোস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম সম্প্রতি প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন।বর্তমানে দেশব্যাপী পাঁচটি শোরুম ও সার্ভিস সেন্টারের মাধ্যমে এইস অটোস তাদের কার্যক্রম পরিচালনা করছে। গত ১৪ বছর ধরে মোটরগাড়ি রপ্তানিতে গ্রেটওয়ালমোটরস প্রথম সারিতে আছে। বর্তমানে ইতালি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের বাজারে বড় অবস্থান করে নিয়েছে।বিজ্ঞপ্তি।