এএএমসিতে সংশ্লিষ্টতার প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল অ্যাসেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার প্রথম আলো পত্রিকায় ‘সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো সমিতি গঠন করেছে’ সংক্রান্ত খবরে ন্যাশনাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের সংশ্লিষ্টতার প্রতিবাদ জানিয়েছে। কোম্পানির ভাইস চেয়ারম্যান দেওয়ান নূরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’র সঙ্গে ন্যাশনাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। প্রতিবাদপত্রে আরও বলা হয়েছে, ‘আমাদের পক্ষ থেকে প্রবল আপত্তি সত্ত্বেও তথাকথিত সমিতির সঙ্গে জড়িত ব্যক্তিরা আমাদের কোম্পানির নাম ব্যবহার করেছে, যা সত্যিই খুব দুঃখজনক।’