এএফএম আসাদুজ্জামান কেন্দ্রীয় ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান পদোন্নতি পেয়ে গতকাল বুধবার মহাব্যবস্থাপক হয়েছেন। তাঁকে গভর্নর সচিবালয়ের দায়িত্বে বহাল করা হয়েছে। এর আগেও তিনি কেন্দ্রীয় ব্যাংকের একই বিভাগে নিয়োজিত ছিলেন।এ এফ এম আসাদুজ্জামান ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংকের চাকরিতে যোগ দেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এবং গভর্নর সচিবালয়ের প্রটোকল ও জনসংযোগের দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি জার্মানি, থাইল্যান্ড প্রভৃতি দেশ সফর করেন।এ এফ এম আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স), এমএ, এলএলবি সম্পন্ন করেন। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামে ১৯৫৬ সালের ৩১ ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।