এএফসি অ্যাগ্রো বায়োটেকের দাম বেড়েছে ৫৬০ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেন শুরু হয়েছে এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডের। প্রথম দিনেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৫৬০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেনের শুরুতে এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডের শেয়ারের দাম ছিল ৪৮ টাকা। দিন শেষে তা দাঁড়ায় ৬৬ টাকায়। এই হিসাবে প্রথম দিনেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৫৬০ শতাংশ বেড়েছে। এর আগে প্রতিষ্ঠানটি ১০ টাকা মূল্যে (অভিহিত) বাজার থেকে ১২ কোটি টাকা উত্তোলন করে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর (জানুয়ারি-সেপ্টেম্বর) পর্যন্ত প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে পাঁচ কোটি ৭৫ লাখ টাকায়। এই নয় মাসে বেসিক শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। এ ছাড়া গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফা হয়েছে এক কোটি ৯০ লাখ টাকা। এই সময়ে ইপিএস দাঁড়িয়েছে ৫০ পয়সায়।