এএফসি এগ্রো বায়োটেক প্রাথমিক শেয়ার ছাড়বে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের প্রাথমিক শেয়ার ছাড়ার জন্য ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (এসসিএমএল)।এ ব্যাপারে সম্প্রতি এএফসি এগ্রো বায়োটেক ও এসসিএমএলের মধ্যে একটি চুক্তি হয়েছে। এএফসি এগ্রো বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম সাইফুর রহমান এবং সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কায়েস কে খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এসময় এসসিএমএল চেয়ারম্যান সোহেল হুমায়ূন ও পরিচালক রানা ঘোষ এবং এএফসি এগ্রোর পরিচালক মো. জিয়াউদ্দিন ও সাইদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।