প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমকন গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত ও সুনিশ্চিত চিকিৎসাসেবাসহ অন্যান্য করপোরেট সুবিধা দিতে এএফসি হেলথ লিমিটেড ও জেমকন গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জেমকন গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সাইদ আহমেদ এবং এএফসি হেলথের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মো. তৌফিক হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন জেমকন গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার (লিগ্যাল) এএফএম নজরুল ইসলাম, চিফ এক্সিকিউটিভ অফিসার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) জাকির আহমেদ জাকির, জেনারেল ম্যানেজার (এইচআর) ফারজানা ইয়াসমিন এবং এএফসি হেলথ লিমিটেডের সিনিয়র ম্যানেজার তানভীর রাজ্জাক, ম্যানেজার (ইন্টারন্যাশনাল বিজনেস) হেলাল উদ্দিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি