এএফসি হেলথ ও ঢাকা ব্যাংকের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত ও সুনিশ্চিত চিকিৎসাসেবাসহ অন্যান্য করপোরেট সুবিধা দিতে এএফসি হেলথ লিমিটেড এবং ঢাকা ব্যাংকের মধ্যে একটি চুক্তি হয়েছে। এএফসি হেলথ লিমিটেডের ডিরেক্টর সাইদুল আমিন এবং ঢাকা ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং শাফকাত হোসেন চুক্তিপত্রটি হস্তান্তর করেন। চুক্তিপত্রে স্বাক্ষর করেন এএফসি হেলথের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মো. তৌফিক হাসান এবং ঢাকা ব্যাংকের হেড অব কার্ডস এইচ এম মোস্তাফিজুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি