এএফসি হেলথ ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট খুলনার উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা ক্লাবে এএফসি হেলথ ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট খুলনা ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা শাখার যৌথ উদ্যোগে ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন কার্ডিয়াক সার্জারি’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়। ফরটিস এসকর্টস খুলনার সিনিয়র কনসালট্যান্ট-কার্ডিওলজি এস এম মামুন ইকবাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। সেমিনারে ফরটিস এসকর্টস দিল্লির কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাসক্যুলার সার্জারি বিভাগের পরিচালক রামজি মেহরোত্রা মূল প্রবন্ধ পাঠ করেন। সেমিনারে বিএমএ খুলনার সভাপতি শেখ বাহারুল আলম, খুলনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদি নেওয়াজ ও খুলনা মেডিকেল কলেজের হেড অব মেডিসিন এস এম কামাল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি