এএমসিএল-প্রাণের ৩১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএসসিএল-প্রাণ) ২০১০-১১ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৩১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।সভায় কোম্পানির চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহ্তাবউদ্দিন আহেমদ, ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, পরিচালক সাবিহা আমজাদ, উজমা চৌধুরী, মো. ইলিয়াস মৃধা, আতিয়ুর রাসুল, চৌধুরী কামরুজ্জামান ও খন্দকার ফজলে রাব্বি এবং কোম্পানির সচিব মো. আবু কাউসার উপস্থিত ছিলেন।এদিকে একই দিনে একই স্থানে বার্ষিক সাধারণ সভার আগে কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।