এএমসিএল-প্রাণের ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ২০১৩-১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহতাবউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, পরিচালক সাবিহা আমজাদ, স্বতন্ত্র পরিচালক এম এ মান্নান প্রমুখ। বিজ্ঞপ্তি।