এএমসিএলের (প্রাণ) ৩২ শতাংশ লভ্যাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ২০১৪-২০১৫ সালে তাদের শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৩২ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেছে। গত মঙ্গলবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহ্তাবউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস মৃধা, উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, স্বতন্ত্র পরিচালক এম এ মান্নান, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা আতিয়ুর রাসুল, পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমানসহ অনেক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।