
স্কয়ার এয়ারের অঞ্জন চৌধুরী অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন। সংগঠনের মহাসচিব নির্বাচিত হয়েছেন গ্যালাক্সি এয়ারলাইনসের মাসুদুর রহমান। তাঁরা দুজনই পুনর্নির্বাচিত হন। অ্যাভিয়েশন অপারেটরদের এই সংগঠনের নতুন কমিটিতে ইজি ফ্লাই এক্সপ্রেসের এম শওকত উল ইসলাম ও রিজেন্ট এয়ারওয়েজের ইয়াসিন আলী সহসভাপতি, এভিয়ান বাংলাদেশের এ টি এম নজরুল ইসলাম কোষাধ্যক্ষ, ইমপ্রেস অ্যাভিয়েশনের জেড মাহমুদ মামুন যুগ্ম সম্পাদক, বাংলা ইন্টারন্যাশনালের রাকিবুল কবির সাংগঠনিক সম্পাদক, স্কাই ক্যাপিটালের হাসান মাসুদ প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্যরা হলেন মেঘনা অ্যাভিয়েশনের মোস্তাফা কামাল, ব্লু ফ্লাইং একাডেমির আবদুল্লাহ আল জহির স্বপন, পারটেক্স অ্যাভিয়েশনের রুবেল আজিজ, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির মোহাম্মদ ইউনুস ও জিএমজি এয়ারলাইনসের আশিস আর চৌধুরী।
বিজ্ঞপ্তি