এক অঙ্কের সুদে পুনঃ অর্থায়ন চায় রিহ্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাসন খাতের মন্দা কাটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে এক অঙ্কের সুদহারে পুনঃ অর্থায়ন তহবিল চালুর দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে গতকাল সোমবার সাক্ষাৎ করে রিহ্যাব নেতারা এই দাবি জানান। রিহ্যাবের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন, সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান, সহসভাপতি রবিউল হক ও লিয়াকত আলী ভূঁইয়া।
রিহ্যাবের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, সরকার নির্দেশনা দিলে এ ঋণ চালুর আশ্বাস দেন এস কে সুর চৌধুরী।