এক কোটি টাকা দিয়েছে পূবালী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক। জাতিসংঘের আইটিইউ ও চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কার পাওয়ায় সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে গিয়ে তাঁর হাতে ত্রাণ তহবিলের অনুদানের চেক তুলে দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার ও পরিচালক মঞ্জুরুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। বিজ্ঞপ্তি।