এক কোম্পানি ও পাঁচ পরিচালকের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ সংক্রান্ত আইন যথাযথভাবে পরিপালন না করায় সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে শাহজিবাজার পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলমসহ পরিচালক রেজাকুল হায়দার, আনিস সালাউদ্দিন আহমেদ, মো. শামসুজ্জামান ও এ কে এম বদিউল আলমকে পৃথকভাবে ১০ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বাসস