এক ঘণ্টায় লেনদেন ১১০ কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের ওঠানামার প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে ১১০ কোটি টাকার লেনদেন হয়েছে। এ সময় ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক গতকালের অবস্থানে রয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,০৩৩.৭৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমেছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক ৫ পয়েন্ট বাড়লেও এরপর ওঠানামা শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সূচক গতকালের চেয়ে ২৩ পয়েন্ট কমে যায়।

এই সময়ে ডিএসইতে ২৩৬ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিরগুলোর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসিসিএল, পদ্মা অয়েল, অ্যাকটিভ ফাইন, ইউনাইটেড এয়ার, স্কয়ার ফার্মা, বিএসসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়ন ফার্মা, ইউনিক হোটেল প্রভৃতি।